Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

INLD and BSP contest election : হরিয়ানায় একসঙ্গে ভোটে লড়বে আইএনএলডি ও বিএসপি, বিজেপিকে তোপ অভয়ের

INLD and BSP (symbolic picture)
INLD and BSP (symbolic picture)

 

চন্ডীগড়, ১১ জুলাই ঃ হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। আইএনএলডি নেতা অভয় সিং চৌতালা বলেছেন, "এখন সাধারণ মানুষের অনুভূতি হল, বিজেপি যারা এই রাজ্যে ১০ বছর ধরে লুটপাট করছে, তাঁদের ক্ষমতা থেকে সরানো উচিত এবং কংগ্রেস দলকে ক্ষমতা থেকে দূরে রাখা উচিত।" অভয় সিং চৌতালা আরও বলেছেন, "আমরা একটি ফ্রন্ট তৈরি করব, যাতে জনগণের আস্থা বাড়বে এবং আগামী সময়ে এই রাজ্যে একটি জোট সরকার গঠন করা হবে।"

হরিয়ানায় আইএনএলডি পার্টির সঙ্গে জোট গড়ার বিষয়ে, বিএসপি-র জাতীয় সমন্বয়ক আকাশ আনন্দ বলেছেন, "যদি আপনারা গ্রামে যান এবং মানুষের সঙ্গে কথা বলেন, আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের মধ্যে কতটা ক্ষোভ ও অসন্তোষ রয়েছে, তাঁদের কন্ঠস্বর শোনা যায়নি, তাঁদের জন্য কাজ করা হয়নি, আমরা মনে করি যে জোট সরকার এখানে খুব ভালো ফল দিতে পারবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…