Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Rajouri: রাজৌরিতে অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী; নিহত দুই জঙ্গি, আগ্নেয়াস্ত্র উদ্ধার

Infiltration into Rajouri was stopped by the army
Infiltration into Rajouri was stopped by the army

 

জম্মু, ৯ সেপ্টেম্ব: জম্মু ও কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। সোমবার রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের লাম এলাকায় অনুপ্রবেশের সময় দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

বেশ কিছু জঙ্গি নৌশেরা সেক্টরে সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে, এমন তথ্য গোয়েন্দা মারফত আগেই পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এই তথ্যের তথ্যের ভিত্তিতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর মধ্যরাতে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। এই অভিযানেই খতম হয় দুই জঙ্গি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, গত লোকসভা নির্বাচনে উপত্যকার বিপুল সংখ্যক মানুষ ভোটে অংশ নিয়েছিল। যার ফলে আশঙ্কিত হয়ে উঠেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সেই কারণেই এবার বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই, অশান্তি পাকাতে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা।

You might also like!