Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Indian Railways :ভারতীয় রেলের "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" স্টলের আবেদন নেওয়া শুরু

Indian Railways has started accepting applications for "One Station One Product" stalls
Indian Railways has started accepting applications for "One Station One Product" stalls

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতীয় রেল একটি বিশেষ উদ্যোগ "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" চালু করেছে, যা স্থানীয় হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্পের পণ্যকে বৃহত্তর বাজারে পৌঁছে দিতে সহায়তা করবে। "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" প্রকল্পের মূল লক্ষ্য হলো, সাধারণ মানুষ যারা হস্তশিল্প বা ক্ষুদ্রশিল্পের সাথে যুক্ত, তাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা, যেখানে তারা তাদের নিজস্ব বা সমষ্টিগতভাবে তৈরি সামগ্রী সরাসরি বিক্রি করতে পারবেন।

ভারত সরকারের "ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল" প্রচেষ্টার অংশ হিসেবে, রেল বিভিন্ন স্টেশনে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" স্টল স্থাপন করেছে। এই স্টলগুলোর জন্য আবেদন আবেদন নেওয়া শুরু হয়েছে।

পূর্ব রেলওয়ের হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের প্রায় ২০০টি স্টেশনে এই স্টলগুলো ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। হাওড়া, আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, চন্দননগর, বাঁশবেড়িয়া, দত্তপুকুর, পিয়ালী, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে এই প্রকল্পের অধীনে স্টলগুলির ব্যবস্থা করা হয়েছে।

রেলের তরফে জানা গেছে, আবেদন করতে স্টেশন ম্যানেজার লেভেলে একটি সাদা কাগজে আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দিতে হবে। যাতে সকল আবেদনকারী সমান সুযোগ পান, লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে।


You might also like!