Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rail Strikes : অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘট ১ মে থেকে! চরম হয়রানির আশঙ্কা

Indefinite rail strike from May 1!
Indefinite rail strike from May 1!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি। ১ মে শ্রমিক দিবসে এই ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ে মেনস ফেডারেশন। পুরনো পেনশন চালু করার জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। রেলওয়ে মেনস ফেডারেশনের পাশাপাশি আরও ৬৪টি কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনও এই ধর্মঘটে যোগ দিতে চলেছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও শঙ্কায় রয়েছেন যাত্রীরা।
কেন এই ধর্মঘটের ডাক?
রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র এই উদ্যোগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানান, পুরনো পেনশন যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য আন্দোলন করা হচ্ছিল। বিষয়টি নিয়ে দিল্লিতে মিছিলও করা হয়। কিন্তু তার পরেও কেন্দ্রের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি।
১৯ মার্চ আরও একবার বিষয়টি নিয়ে কেন্দ্রকে জানানো হবে। তারপরেও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা না হলে ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে ১৯৭৪ সালে অর্থাৎ প্রায় ৫০ বছর আগে রেল ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেই ধর্মঘট প্রায় ২০ দিন চলে। এবার রেলওয়ে মেনস ফেডারেশনের তরফে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই যাত্রী পরিষেবা নিয়ে একটা প্রশ্ন উঠছেই। যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কতদিন পর্যন্ত এই ধর্মঘট হবে? সেই বিষয়েও স্পষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি।
দীর্ঘ কয়েক বছরে এই ধরনের ট্রেন ধর্মঘটের সেভাবে নজির নেই। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর যাত্রীদের একাংশ চিন্তায় রয়েছে। এদিকে নন ইন্টারলকিংয়ের জন্য ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দমদম স্টেশনে ট্রেন চলাচলের উপর প্রভাব পড়তে পারে। বেশ কিছু লোকাল এবং এক্সপ্রেস বাতিল হবে।
২ মার্চ শনিবার একাধিক ট্রেন বাতিল রয়েছে।
এগুলি হল আপ শিয়ালদা - রানাঘাট 31601 / ডাউন - 31602।
এছাড়াও শিয়ালদা - হাবড়া আপ 33651, 33653, 33655, 33657,33659,30331 (প্রাক্তন - মাঝেরহাট) এবং
ডাউন ট্রেনগুলির মধ্যে 33652, 33654, 33656,33658, 33660,33664।
শিয়ালদা - গোবরডাঙ্গা আপ বাতিল হয়েছে 33681, 33271, 33685 এবং ডাউন হয়েছে 33682, 33686, 33382।
এছাড়াও শিয়ালদহ - দত্তপুকুর আপ 33357, 33613, 33615, 33617, 33619, 33621, 33623।
এবং ডাউন বাতিল33612, 33616, 33618, 33620, 33622, 33624, 30314, 33626, 33628, 33630।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…