Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Bapu Shraddha Jaishankar: বাপুকে শ্রদ্ধা জয়শঙ্করের, ব্রিসবেনে ভারতের নতুন কনস্যুলেট জেনারেলের উদ্বোধন

Bapu Shraddha Jaishankar
Bapu Shraddha Jaishankar

 

ব্রিসবেন, ৪ নভেম্বর : অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভারতের নতুন কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় দিনে, জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সোমবার সকালে এক্স মাধ্যমে জানান, "ব্রিসবেনের রোমা স্ট্রিট পার্কল্যান্ডে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন। তাঁর শান্তি ও সম্প্রীতির বার্তা সারা বিশ্বে অনুরণিত হয়।"

এরপর ব্রিসবেনে ভারতের নতুন কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। জয়শঙ্কর জানান, "ব্রিসবেনে ভারতের নতুন কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে আনন্দিত। এটি কুইন্সল্যান্ড রাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতে, বাণিজ্যের প্রচারে, শিক্ষাগত সংযোগ বৃদ্ধিতে এবং প্রবাসীদের সেবায় অবদান রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কুইন্সল্যান্ডের গভর্নর ডঃ জিনেট ইয়ং এবং মন্ত্রী রোজ বেটস এবং ফিওনা সিম্পসনকে ধন্যবাদ।"

You might also like!