Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Ladakh:লাদাখের দাবি তুলে ধরার প্রয়াস, লেহ থেকে শুরু দিল্লি চলো পদযাত্রা

The Delhi Chalo Padayatra started to draw attention to the demands of the people of Ladakh
The Delhi Chalo Padayatra started to draw attention to the demands of the people of Ladakh

 

লেহ, ৩ সেপ্টেম্বর : লাদাখের জনগণের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে শুরু হল দিল্লি চলো পদযাত্রা। মঙ্গলবার সকালে লেহ-র এনডিএস পার্ক থেকে শুরু হয়েছে দিল্লি চলো পদযাত্রা, এই পদযাত্রার আয়োজন করেছে লেহ-র এপেক্স বডি। এই পদযাত্রার মূল লক্ষ্য হল, লাদাখের জনগণের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। বিশেষিত উদ্ভাবক এবং শিক্ষা সংস্কারবাদী সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিয়েছেন। এজেন্ডার মধ্যে রয়েছে, লাদাখকে রাজ্যের মর্যাদা, একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা প্রভৃতি।

সোনম ওয়াংচুক এদিন বলেছেন, "এই আন্দোলনে যোগ দিতে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। এপেক্স বডির মতো সংগঠন আন্দোলনের আয়োজন করছে। এটা লাদাখের মানুষের জন্য, আরও বেশি লোকজনের আমাদের সঙ্গে যোগ দেওয়া উচিত। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আন্দোলনে যোগ দিচ্ছেন প্রবীণ নাগরিক, মহিলারা। সুইজারল্যান্ডে বসবাসকারী ৯০ বছর বয়সী লাদাখের মহিলা আন্দোলনে যোগ দিতে আসছেন। জনগণ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করছেন। ভারত সরকারের উচিত আনন্দের সঙ্গে দাবি পূরণ করা। লাদাখের মানুষ ভারতের সঙ্গে যুক্ত।"

You might also like!