
রায়পুর, ১৬ অক্টোবর : রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছত্তিশগড় বিধানসভার ডেপুটি স্পিকার মনোজ সিং মান্ডবী (৫৮)। রেখে গেলেন তাঁর স্ত্রী ও দুই ছেলেকে।
জানা গিয়েছে, শনিবার রাতে জেলার চারামা এলাকায় তার নিজ গ্রাম নাথিয়া নওয়াগাঁওয়ে ছিলেন। রাতেই তিনি অসুস্থ বোধ করায় চারমার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে পার্শ্ববর্তী ধামতারি শহরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০০০ সালের নভেম্বরে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠনের পর মান্ডবী তৎকালীন অজিত যোগী সরকারের মন্ত্রী ছিলেন। ছত্তিশগড়ের আদিবাসী-অধ্যুষিত বস্তার অঞ্চলের একজন প্রভাবশালী নেতা এবং ভানুপ্রতাপপুরের কংগ্রেস বিধায়ক মান্দাভিকে ডিসেম্বর-২০১৯ এ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছিল।
