ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, জল জমে দুর্ভোগ বাড়ছে দিন-প্রতিদিন

Havy  Rainfall in Chenni
Havy Rainfall in Chenni

 

চেন্নাই, ১ নভেম্বর : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। মঙ্গলবার সকালে আচমকাই আবহাওয়া বদলে যায় চেন্নাইয়ে, প্রবল বেগে শুরু হয় বৃষ্টি। একনাগাড়ে বৃষ্টিতে চেন্নাইয়ের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে। চেন্নাইয়ের পুলিয়ানখোপে, চুলাই এলাকা রীতিমতো জলের তলায় চলে যায়। দুর্ভোগের পড়েছেন স্থানীয় মানুষজন। ধীর গতিতে চলাচল করে গাড়ি।

বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কায় তামিলনাড়ুর তিনটি জেলায় এদিন বন্ধ রাখা হয়েছে স্কুল। এই তিনটি জেলা হল-নাগাপট্টিনম, তিরুভারুর ও ময়লাদুথুরাই জেলা। আবার নাগাপট্টিনম, তিরুভারুর জেলায় কলেজও বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে এদিন স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…