Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Haldwani violence: হল্দওয়ানি হিংসা : স্বাভাবিক ছন্দে ফিরছে বনভুলপুরা, এবার ১৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

Haldwani violence
Haldwani violence

 

দেহরাদূন, ১৯ ফেব্রুয়ারি : কিছুদিন আগেই আংশিকভাবে শিথিল করা হয়েছিল কারফিউ, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার উত্তরাখণ্ডের হল্দওয়ানির বনভুলপুরায় ১৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। তবে, রাতে এখনও থাকছে কড়াকড়ি। নৈনিতাল জেলা পুলিশ হল্দওয়ানির বনভুলপুরায় ১৭ ঘন্টার জন্য কারফিউতে শিথিলতা এনেছে। এখন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অবৈধ উচ্ছেদ অভিযানকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল হল্দওয়ানির বনভুলপুরা থানা এলাকা। একটি মাদ্রাসা ভেঙে ফেলাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। হিংসায় ৬ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা ছিল শতাধিক। আহতদের মধ্যে ছিলেন অনেকজন পুলিশ কর্মী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…