Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rajnath Singh:গোমতী নগর রেলওয়ে স্টেশন একটি বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসাবে প্রস্তুত : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

লখনউ, ২৬ ফেব্রুয়ারি  : গোমতী নগর রেলওয়ে স্টেশন একটি বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসাবে প্রস্তুত, সোমবার রেলস্টেশন পুনঃউন্নয়ন প্রসঙ্গে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫৫৩ টি রেলস্টেশনের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

সোমবার রাজনাথ সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বলেন, লখনউয়ের মানুষের জন্য আজ একটি বিশেষ দিন, কারণ গোমতী নগর রেলওয়ে স্টেশন একটি বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসাবে প্রস্তুত হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণবকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশের মানুষের উদ্দেশ্যে ২০০০ রেলওয়ে স্টেশন উৎসর্গ করেছেন। এই রেল প্রজেক্টগুলির জন্য খরচ হবে প্রায় ৪১ কোটি টাকা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…