Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

Politics To Prime Video: মুখপাত্র থেকে শেহওয়াগের দলে! বিজেপি ছাড়ার পর নতুন কাজ পেলেন শেহজাদ, কী বললেন?

Former BJP spokesperson Shehzad Poonawalla
Former BJP spokesperson Shehzad Poonawalla

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এক্স হ্যান্ডেল থেকে টেলিভিশনের পর্দা, বিভিন্ন সময়ে দলের হয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু মাসখানেক আগেই বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ান শেহজাদ পুনাওয়ালা। দল ছাড়ার কারণ হিসেবে আর্থিক সংকটের কথাও জানিয়েছিলেন তিনি। এবার অবশ্য একেবারে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে বিজেপির প্রাক্তন মুখপাত্রকে। নতুন কাজের সুযোগ পেয়েছেন শেহজাদ। আর সেই খবর জানিয়ে নিজেই বলেছেন, অন্তত আগামী ছয় সপ্তাহ তাঁকে বাড়িভাড়া মেটানো নিয়ে আর চিন্তা করতে হবে না। নতুন দায়িত্বে তাঁর এই পরিবর্তন নিয়েই এখন শুরু হয়েছে চর্চা। 

একমাস আগেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন শেহজাদ। কিন্তু দল তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। কিন্তু বিজেপি ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন শেহজাদ। জানিয়ে দেন, ‘অন্য কোনও দেশ বা অন্য কোনও রাজনৈতিক দল আমার মতো তরুণ পসমন্দা মুসলিমকে এমন সুযোগ দিতে পারত না।’ প্রায় ১৮ বছর ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন শেহজাদ। হাতেখড়ি হয়েছিল কংগ্রেস থেকে। পরে বিজেপিতে যোগ দেন। জাতীয় মুখপাত্র হিসাবে দীর্ঘদিন বিজেপিতে কাজ করেছেন। দল ছাড়ার কারণ হিসাবে শেহজাদ জানিয়েছেন, আর্থিক সমস্যায় ভুগছেন তিনি। ব্যক্তিগত জীবনেও সমস্যা রয়েছে। 

৩৮ বছর বয়সে তিনি রাজনীতি ছেড়ে নতুন ইনিংস শুরু করলেন। এবার তাঁর যাত্রা শুরু ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত গেম শো ‘রাইজ অ্যান্ড ফলে’র দ্বিতীয় সংস্করণে দেখা যাবে শেহজাদকে। সবমিলিয়ে ১৫ জন প্রতিযোগী থাকবেন এই শো’য়ে। আপাতত চারজনের নাম ঘোষণা করা হয়েছে। শেহজাদের পাশাপাশি এই গেম শো’য়ে দেখা যাবে স্বরা ভাস্করকেও। কট্টর বিজেপি বিরোধী স্বরার সঙ্গে শেহজাদের টক্কর সামলাবেন শো’য়ের সঞ্চালক বীরেন্দ্র শেহওয়াগ।

রাইজ অ্যান্ড ফল ২-এর হোস্ট হিসাবে আশনির গ্রোভারের জায়গায় শেহওয়াগ। এই অনুষ্ঠানের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রাক্তন ওপেনার। সিজনে ১৫ জন তারকা প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের ভাগ করা হবে দুই দলে– ‘রুলারস’ অর্থাৎ শাসক ও ‘ওয়ার্কার্স’ অর্থাৎ কর্মী। কৌশল ও প্রতি মুহূর্তে বদলে যাওয়া সমীকরণের এই খেলায় এবার শেহওয়াগের সঞ্চালনা কতটা ঝড় তুলতে পারে, নজর থাকবে সেদিকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রথম টিজার। প্রোমোয় শেহওয়াগকে কখনও স্যর আইজ্যাক নিউটন, কখনও চিকিৎসক, স্কুলশিক্ষক, ক্যারাটে প্রশিক্ষক, আবার কখনও যমরাজের সাজে দেখা গিয়েছে। 

You might also like!