Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Narendra Modi :কৃষক কল্যাণই এনডিএ সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

ভাগলপুর: কৃষক কল্যাণই এনডিএ সরকারের অগ্রাধিকার, দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে সোমবার এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বিহারের ভাগলপুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯-তম কিস্তির অর্থ বন্টনের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমি লালকেল্লা থেকে বলেছিলাম, বিকশিত ভারতে চারটি শক্তিশালী স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলি হল দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবক। এনডিএ সরকারের অগ্রাধিকার হল কৃষকদের কল্যাণ।"

আরজেডি তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম না করেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "একজন কৃষকের কৃষিকাজের জন্য ভালো বীজ, পর্যাপ্ত ও সস্তা সার, সেচের সুবিধা, রোগ থেকে পশুদের সুরক্ষা এবং দুর্যোগের সময় ক্ষতির হাত থেকে সুরক্ষা প্রয়োজন। এর আগে এসব দিক থেকে কৃষকরা সমস্যায় ঘেরা ছিল। যারা পশুখাদ্যে দুর্নীতি করে তাঁরা কখনওই এই অবস্থার পরিবর্তন করতে পারবে না। এনডিএ সরকার এই অবস্থার পরিবর্তন করেছে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আগে ইউরিয়ার জন্য কৃষকদের ওপর লাঠিচার্জ করা হত, আর ইউরিয়ার কালোবাজারি হতো। বর্তমানে কৃষকরা পর্যাপ্ত সার পান। এমনকি করোনা সংকটের সময়েও আমরা কৃষকদের সারের অভাবের সম্মুখীন হতে দিইনি। এনডিএ সরকার না থাকলে কী হতো? এনডিএ সরকার না থাকলে এখনও কৃষকদের সারের জন্য লাঠি চার্জের মুখোমুখি হতে হতো। যদি এনডিএ সরকার না থাকত, তাহলে কৃষকরা ৩০০০ টাকার বিনিময়ে এক ব্যাগ ইউরিয়া পেতেন।"

You might also like!