Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে

Rajya Sabha MP Raghav Chadha
Rajya Sabha MP Raghav Chadha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ভোটের আগে পাঞ্জাবে রাজনৈতিক ও ভোটার তালিকা সংক্রান্ত চাপে পড়লেন আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডা। পাঞ্জাবের ভোটার তালিকার খসড়া থেকে তাঁর নাম বাদ পড়ার পর এবার দিল্লির ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। সূত্রের খবর, SIR প্রক্রিয়ায় সংশোধন ও সংযোজনের পর্বে নতুন করে দিল্লির ভোটার তালিকায় নাম উঠেছে রাঘবের। ফলে পাঞ্জাবের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দিল্লিতে তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

এই মুহূর্তে পাঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলছে। সদ্য পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতে নাম নেই রাঘব চাড্ডার। অথচ চাড্ডা পাঞ্জাবের মোহালির ভোটার ছিলেন। তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ ক্যাটিগরিতে রাখা হয়েছে। নাম বাদ পড়ার পর রাঘব দাবি করেছিলেন, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তিনি ‘দুর্নীতিগ্রস্ত’ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আপের শীর্ষ নেতৃত্ব হিংসায় জ্বলছে। শীর্ষ নেতাদের অঙ্গুলিহেলনেই পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকরা তাঁর নাম ভোটার লিস্ট থেকে সরিয়েছে। 

রাঘব একপ্রকার চ্যালেঞ্জের সুরে বলে দেন, এটা সবে খসড়া। মূল তালিকায় তাঁর নাম উঠবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, পাঞ্জাবের তালিকায় নাম তোলার জন্য আবেদনি করেননি তিনি। তাঁর নাম উঠতে চলেছে দিল্লির ভোটার তালিকায়। আসলে রাঘব দিল্লির রাজেন্দ্র নগরেরই বাসিন্দা। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার পর তিনি পাঞ্জাবের পাটিয়ালার একটি অ্যাপার্টমেন্টে বাড়ি ভাড়া নেন। এবং নিজেকে পাঞ্জাবের বাসিন্দা হিসাবে দেখিয়ে পাঞ্জাবের ভোটার তালিকায় সংযুক্ত হন। কিন্তু এখন আর তিনি সেই অ্যাপার্টমেন্টে থাকেন না। থাকেন দিল্লিতে। সেকারণেই তাঁর নাম সরে গিয়েছে।

রাঘবের এই সরে যাওয়ায় কটাক্ষ আসছে আপের তরফে। আপ বলছে, “আসলে রাঘব রাজনৈতিক আদর্শ থেকে সরে গিয়েছেন। তাই ভোটার তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে।” যদিও আপের দাবি, দিল্লিতে যেভাবে রাঘবের নাম তোলা হয়েছে সেটাও বেআইনি। শেষ মুহূর্তে বিজেপির বদান্যতায় তাঁর ভোটাধিকার বেঁচে গিয়েছে।  

You might also like!