Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

30th Global Conference on Mysticism: দিল্লিতে আধ্যাত্মিকতা নিয়ে আট দিনের বিশ্ব সম্মেলন ১৩ সেপ্টেম্বর থেকে

Sant Rajinder Singh Ji Maharaj
Sant Rajinder Singh Ji Maharaj

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : নতুন দিল্লিতে আধ্যাত্মিকতা নিয়ে আট দিনের বিশ্ব সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। সাওয়ান কৃপাল রুহানি মিশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভারত ছাড়াও আমেরিকা, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা-সহ একাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

সাওয়ান কৃপাল রুহানি মিশনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মিশনের প্রধান সন্ত রাজিন্দর সিং জি মহারাজের ৮০তম জন্মদিন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মানবতার ঐক্য নিয়ে আলোচনার পাশাপাশি ভালোবাসা ও করুণার বার্তা তুলে ধরতে বিভিন্ন দেশের আধ্যাত্মিক নেতাদের জন্য এই সম্মেলন একটি অভিন্ন মঞ্চ তৈরি করবে।

মিশনের বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। আট দিনের এই আয়োজনে ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর কৃপাল বাগ এবং ১৯ ও ২০ সেপ্টেম্বর দিল্লির বুরারিতে সন্ত দর্শন সিং জি ধামে আধ্যাত্মিক আলোচনা, ধ্যান কর্মশালা-সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সন্ত রাজিন্দর সিংয়ের ভাষণের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে। ১৪ সেপ্টেম্বর সন্ত দর্শন সিং জি মহারাজের ১০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এর আগে ১২ সেপ্টেম্বর ৬৮তম রক্তদান শিবির এবং ১৩ সেপ্টেম্বর ৪৩তম বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বর সম্মেলনের সমাপ্তি উপলক্ষে ২৩-তম বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হবে।

You might also like!