Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hemant Soren:মুখ্যমন্ত্রী সোরেনকে দশম সমন পাঠিয়ে মুখোমুখি হওয়ার নির্দেশ ইডির

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ২৭ জানুয়ারি  : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দশম সমন পাঠিয়ে মুখোমুখি হওয়ায় নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি কেলেঙ্কারি মামলায় শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে ফের দশম সমন পাঠিয়েছে ইডি। তাঁকে ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ইডি। আগের মতোই ইডি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছে যে হয় আপনি জিজ্ঞাসাবাদের জন্য আসুন না হয় আমরা আসব।

ইডি এর আগে ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে সমন পাঠিয়েছিল। সেই সমনে ২৭-৩১ জানুয়ারির মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একটি সময় নির্ধারণ করে ২৫ জানুয়ারির মধ্যে ইডিকে জানাতে বলেছিল। চিঠির জবাবে হেমন্ত সোরেন ২৫ জানুয়ারি ইডি-র রিসার্চ অফিসারকে চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি ইডির নবম সমন পেয়েছেন তবে জিজ্ঞাসাবাদের তারিখ বা সময় তিনি পরে বলবেন। সোরেনের তরফ থেকে কোনও উত্তর না মেলায় ইডি ফের এদিন দশম সমন পাঠায়।

এর আগে ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে ইডি অফিসে যাননি, বরং তিনি ইডি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকেছিলেন। দুপুর ১টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন ইডি আধিকারিকরা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। সাত ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আসে ইডি দল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…