Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Terrible Accident: গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, মৃত ৫

Rajasthan
Rajasthan

 

উদয়পুর, ২২ নভেম্বর: রাজস্থানের সুখের থানা এলাকার আম্বেরিতে একটি ডাম্পারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ যুবকেরই মৃত্যু হয়েছে। পুলিশ ডাম্পারটি আটক করেছে।

পুলিশ আধিকারিক হিমাংশু সিং রাজাওয়াত বলেন, দেলোয়ারা রাজসমন্দের বাসিন্দা হিম্মত খটিক (২৪), উদয়পুরের বেদলার বাসিন্দা পঙ্কজ নাগারচি (২৪), খারোল কলোনির বাসিন্দা গোপাল নাগারচি (২৭), সীসারমার বাসিন্দা গৌরব জিনগর (২৩) ছাড়াও গাড়িতে আরও একজন সওয়ারি ছিলেন। তাঁদের গাড়ি আম্বেরি থেকে ভুল দিক দিয়ে দেবারির দিকে যাচ্ছিল। তখন হঠাৎই সামনে থেকে একটি ডাম্পার চলে আসে। ডাম্পারটির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা সকলেই ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।


You might also like!