Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Himachal: হিমাচল প্রদেশের কিন্নৌরে শতদ্রু নদীতে গাড়ি পড়ে মৃত্যু চালকের, খোঁজ নেই একজনের

Driver dies after car falls into Shatadru river in Kinnaur
Driver dies after car falls into Shatadru river in Kinnaur

 

কিন্নৌর, ৫ ফেব্রুয়ারি: হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় শতদ্রু নদীতে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে ওই গাড়ির চালকের, সোমবার সকালে ওই গাড়ির চালকের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার জানিয়েছে, হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শতদ্রু নদীতে রবিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজনকে উদ্ধারকারী দল উদ্ধার করেছে এবং একজনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না।

লাহুল স্পিতি জেলার কাজা শহর থেকে একটি গাড়িতে করে ৩ জন কিন্নৌর জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি শতদ্রু নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। সোমবার সকালে গাড়ির চালকের দেহ উদ্ধার হয়। নিহত গাড়ির চালকের নাম-তেনজিন। নিখোঁজ একজনের খোঁজে তল্লাশি চলছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…