Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Delhi :প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি, উত্তর ভারতে ঘন কুয়াশায় প্রভাবিত রেল পরিষেবা

Delhi is shivering in severe cold
Delhi is shivering in severe cold

 

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, একইসঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও দিল্লিগামী ২৪টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, কাতিহার-অমৃতসর এক্সপ্রেস, ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।

এদিকে, ভারতের আবহাওয়া দফতর দেশের উত্তর-পশ্চিম অংশে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি হ্রাসের পূর্বাভাস দিয়েছে। রাজস্থানের বিক্ষিপ্ত কিছু অংশে অবশ্য শীতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে বৃহস্পতিবারও শৈত্যপ্রবাহ চলে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় আগামী কিছু দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…