Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Suthendraraja T alias Santhan Death:রাজীব গান্ধীর নামাঙ্কিত হাসপাতালেই মৃত্যু তাঁর হত্যা মামলায় দোষী সান্থানের মৃত্যু চেন্নাইয়ে

Suthendraraja T alias Santhan and former Prime Minister Rajiv Gandhi
Suthendraraja T alias Santhan and former Prime Minister Rajiv Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মৃত্যু হল রাজীব গান্ধীর হত্যা মামলায় দোষী সাব্যস্ত সুথেন্দ্ররাজা টি ওরফে সন্থানের। বুধবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের নামাঙ্কিত চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। সন্থান শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)-এর সদস্য ছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

1991 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যার ঘটনায় জড়িত ছিল সান্থান ৷ রাজীব গান্ধি হত্যা মামলায় 2022 সালে সুপ্রিম কোর্ট যে সাত জনকে মুক্তি দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সান্থান ৷ 20 বছরেরও বেশি সময় কারাবাসে থাকার পর তাদের মুক্তি দেওয়া হয় ৷

রাজীব গান্ধি গভর্নমেন্ট জেনারেল হাসপাতালের ডিন ই থেরানিরাজন জানান, বুধবার ভোররাত 4টের সময় হৃদরোগে আক্রান্ত হয় সান্থান ৷ তবে সিপিআর এবং অক্সিজেন দেওয়া হয় ৷ পাশাপাশি ভেন্টিলেটরেও রাখা হয় ৷ তবে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিল না সান্থান ৷ এরপর এদিন সকাল 7.50 মিনিটে সান্থানের মৃত্যু হয় ৷ তার যকৃৎজনিত সমস্যার চিকিৎসা চলছিল ৷ সান্থানের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তার দেহ শ্রীলঙ্কায় পাঠানোর আইনি ব্যবস্থাও করা হচ্ছে ৷

2022 সালে মুক্তি পাওয়ার পর সান্থানকে তিরুচিরাপল্লিতে একটি বিশেষ ক্যাম্পে রাখা হয় ৷ তবে যকৃৎজনিত সমস্যায় ভুগছিল সে ৷ 27 জানুয়ারি যকৃত বিকল হয়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়, জানিয়েছেন ডিন ৷


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…