Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anurag Thakur:বড়বড় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হিমাচলে ক্ষমতায় এসেছিল কংগ্রেস : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, "বড়বড় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হিমাচলে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির কোনওটিই পূরণ হয়নি। কংগ্রেস বিধায়করা যখন নিজেদের নির্বাচনী এলাকায় যেতেন তখন জনসাধারণ তাঁদের প্রশ্ন করত। তাঁদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না।"

হিমাচল প্রদেশে রাজ্যসভা নির্বাচনে ক্রস-ভোটিং প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, "কংগ্রেসের নিজস্ব বিধায়করাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কেন কংগ্রেস বিধায়করা ১৪ মাসের মধ্যে নিজেদের দল ত্যাগ করলেন, কী বাধ্যবাধকতা ছিল?...একটি কারণ, তাঁরা একজন অ-হিমাচালি ব্যক্তিকে টিকিট দিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…