Breaking News

 

Country

2 years ago

Shehzad Poonawala: কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে : শেহজাদ পুনাওয়ালা

Shehzad Poonawala (File Picture)
Shehzad Poonawala (File Picture)

 

নয়াদিল্লি, ৪ মে: কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। শনিবার শেহজাদ বলেছেন, কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে। দ্বারকায় সমুদ্রের অতলে প্রধানমন্ত্রীর প্রার্থনাকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী, এরই প্রেক্ষিতে শেহজাদ বলেছেন, "কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে। একদিকে, প্রধানমন্ত্রী যিনি একজন কৃষ্ণ ভক্ত, দ্বারকায় যান এবং সমুদ্রের নীচে প্রার্থনা করেন। অন্যদিকে, রাহুল গান্ধী তা নিয়ে উপহাস করেছেন এবং নাটক বলেছেন।"

শেহজাদ আরও বলেছেন, "সম্প্রতি খাড়গেজি রাম ও শিব ভক্তদের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন... ''সনাতন একটি রোগ''-এর মতো এই ধরনের বিবৃতি আসছে কংগ্রেস এবং তাঁদের সঙ্গীদের কাছ থেকে। প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করার পর, কংগ্রেস এখন ভগবান কৃষ্ণের বিরোধিতা করছে... যারা নিজেদের ''যদুবংশী'' বলে, সেই অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব চুপ কেন? তাঁদের হিন্দু বিদ্বেষ এখন প্রকাশ্যে স্পষ্ট।"


You might also like!