Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

Maharashtra Accident: মহারাষ্ট্রের ভান্ডারায় ট্রাক ও গাড়ির সংঘর্ষ; মৃত ৯, আহত আরও ৯ জন

Accidents in Maharashtra’s Nanded, Bhandara
Accidents in Maharashtra’s Nanded, Bhandara

 

মুম্বই, ১১ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিম্পলগাঁওয়ের কাছে নাগপুর-রায়পুর হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা| শুক্রবার সকালে একটি ট্রাক ও অন্য একটি বোলেরো গাড়ির সংঘর্ষে মারা গেছেন ৯ জন এবং আহত হয়েছেন আরও ৯ জন। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের ভান্ডারার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে। এ দিন খবর পেয়েই পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সাহায্যে পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ছত্তিশগড়ের কয়েকজন মহিলা ও শ্রমিক বোলেরো গাড়িতে করে নাগপুরের দিকে যাচ্ছিলেন। লাখনির কাছে পিম্পলগাঁও এলাকায় একটি পেট্রোল পাম্প এবং ভাউচা ধাবার কাছে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বোলেরোটির ধাক্কা লাগে। এই ঘটনায় আটজন দুর্ঘটনাস্থলেই মারা যান, আর একজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। নিহতদের মধ্যে ছয়জন মহিলা এবং তিনজন শিশু রয়েছে। এই ঘটনায় আহত আরও ৯ জনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

You might also like!