Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Chinese Spy Ship: বঙ্গোপসাগরে ঢুকছে চিনের জাহাজ,কেন,নজর রাখছে নয়াদিল্লিও

Chinese Spy Ship
Chinese Spy Ship

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে নজরদারি চালাতে বঙ্গোপসাগরে ঢুকছে চিনের জাহাজ। শিয়াং ইয়াং হং-১ নামের জাহাজটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। ভারতের পূর্ব উপকূলে নজরদারি চালানোর জন্যই ওই জাহাজকে পাঠাচ্ছে চিন বলেই মনে করা হচ্ছে। যদিও বেজিংয়ের তরফে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

জাহাজটির গন্তব্য কোথায়, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনিতে বঙ্গোপসাগর ধরে এগোনো জাহাজের সম্ভাব্য গতিপথ হতে পারে শ্রীলঙ্কা, আরও স্পষ্ট করে বললে কলম্বো বন্দর। তবে সম্প্রতি শ্রীলঙ্কার রনিল বিক্রমসিঙ্ঘের সরকার জানায় যে, এক বছর তারা দেশের কোনও বন্দরে নজরদার জাহাজকে ঠাঁই দেবে না। কলম্বোকে চাপ দিয়ে চিন সে দেশের বন্দরে তাদের নজরদার জাহাজকে নিয়ে যেতে চাইছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত।

মলদ্বীপের রাজধানী মালের বন্দরে গিয়েছে শিয়াং ইয়াং হং-৩ নামের আরও একটি যুদ্ধজাহাজ। সামরিক ক্ষেত্রের বিশেষজ্ঞদের একাংশের মতে, চিনা সেনার বিশেষ ডুবোজাহাজ অভিযানের আগে ‘সমীক্ষা’ চালাতেই এই জাহাজকে পাঠানো হচ্ছে। তবে এপিজে আব্দুল কালাম দ্বীপে ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিশাখাপত্তনমে নৌবাহিনীর ঘাঁটির অনতিদূরে চিনের নজরদার জাহাজের চলাচলকে ভাল ভাবে নিচ্ছে না নয়াদিল্লি।

গত কয়েক বছরে চিনা নজরদার জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’, ‘হাই ইয়াং ২৪ হাও’ এবং ‘শি ইয়ান ৬’ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল। যা নিয়ে নয়াদিল্লি-কলম্বো দ্বিপাক্ষিক সম্পর্কে ‘স্নায়ুযুদ্ধ’ শুরু হয় বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। ‘শিয়াং ইয়াং হং-৩’-এরও হাম্বানটোটায় নোঙর করার কথা ছিল। কিন্তু ভারতের আপত্তিকে মর্যাদা দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘের সরকার চিনা চর জাহাজকে সে দেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেন।

মলদ্বীপের বন্দরে আশ্রয় নেওয়া নজরদার জাহাজ সম্পর্কে চিনের শি জিনপিং সরকারের দাবি ছিল, জানুয়ারি থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ভারত মহাসাগরে ‘গভীর সমুদ্র সংক্রান্ত গবেষণা’র কাজে যুক্ত থাকবে ‘শিয়াং ইয়াং হং-৩’। এর আগে শ্রীলঙ্কায় চর জাহাজের উপস্থিতি নিয়েও তারা ‘সমুদ্র গবেষণা’র কথা বলেছিল। কিন্তু আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলির রিপোর্ট বলছে, অতীতে শ্রীলঙ্কার বন্দরকে পোতাশ্রয় হিসাবে ব্যবহার করে ভারতীয় নৌসেনার গতিবিধি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নজরদারির কাজ করে ওই জাহাজগুলি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…