Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Y S R C P central office demoralized: অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র সেন্ট্রাল অফিসে, অভিযুক্ত টিডিপি

Bulldozers run at YSRCP central office in Amravati, accuses TDP
Bulldozers run at YSRCP central office in Amravati, accuses TDP

 

অমরাবতী, ২২ জুন: অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিসে। শনিবার সকালে অমরাবতীর তাদেপল্লীতে ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মাটিতে মিশিয়ে দেওয়া হয় গোটা অফিস।

দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ওয়াইএসআরসিপি। টিডিপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে জগনমোহন রেড্ডির দল। আগের দিনই এই ভাঙচুর রুখতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওয়াইএসআরসিপি, তাঁরা এপি সিআরডিএ (অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি)-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ করে। আদালত যে কোনও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। তারপরও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিস।

টিডিপি নেতা পট্টভী রাম কোম্মারেডি বলেছেন, "আইন এবং নিয়ম অনুযায়ী, যে কোনও বেআইনি নির্মাণ ভেঙে ফেলা দরকার।ওয়াইএসআরসিপি-র পার্টি অফিস যা সংশ্লিষ্ট দফতরের কোনও অনুমতি ছাড়াই বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, তা ভেঙে ফেলা হচ্ছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…