Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Uttar Pradesh:বুলন্দশহরে গদি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর

Fire breaks out in mattress factory in Bulandshahr
Fire breaks out in mattress factory in Bulandshahr

 

বুলন্দশহর, ১১ জানুয়ারি : উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ আগুন লাগল একটি গদির কারখানায়। বুধবার গভীর রাতে বুলন্দশহর জেলার সিকান্দ্রাবাদ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওই গদির কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল পৌঁছনোর আগেই ভয়াবহ রূপ নেয় আগুন, কারখানায় থাকা সবকিছু পুড়ে যায়। পরে দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুলন্দশহর দমকল দফতরের প্রধান দমকল অফিসার প্রমোদ শর্মা বলেছেন, "আমরা বুধবার রাত ১০.২৭ মিনিটে আগুন লাগার খবর পাই। দমকলের একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু কারণ এখনও অজানা।" এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…