Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Assam:ফুঁসছে ব্রহ্মপুত্র, অসমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি

Severe flood situation in Assam
Severe flood situation in Assam

 

গুয়াহাটি, ২ জুলাই : অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। নদীর জল উপচে জল ঢুকেছে গ্রামে। জলের তলায় বহু ঘরবাড়ি। এক বুক জলে দাঁড়িয়ে ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত গ্রামবাসীরা। ব্রহ্মপুত্রে প্লাবনের কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। মৃত্যুর আশঙ্কা বাড়ছে গন্ডার, বুনো মহিষ, হরিণ-সহ বিভিন্ন বন্যপ্রাণীর।

মঙ্গলবার জানা গেছে, বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বুড়িডিহিং, জিয়া ভরালি, ধানসিড়ি, সুবনসিরি, পুথিমারি, বেকি, গুরুং, সঙ্কোশ-সহ বিভিন্ন নদী। প্রসঙ্গত, সোমবার থেকেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে অসমে। ইতিমধ্যেই বন্যার কারণে ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষের বেশি মানুষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…