Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dalia Lama : দালাই লামা সহ ৩৩জন পণ্ডিতের বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা

Dalai Lama (File picture)
Dalai Lama (File picture)

 

বুদ্ধগয়া, ২৩ ডিসেম্বর  : দালাই লামা সহ ৩৩জন পণ্ডিত বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। শনিবার সকালে বিহার রাজ্যের বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরে অবস্থিত স্তূপের কাছে বোধিবৃক্ষের নীচে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এই প্রার্থনা অনুষ্ঠানে তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামাসহ দেশের ৩৩জন বৌদ্ধ পণ্ডিত ও ভক্তরা অংশ নেন।

এদিন দালাই লামা বলেন, বুদ্ধগয়া একটি পবিত্র ভূমি। এই ভূমি বিশ্বের বিশেষ স্থানগুলির মধ্যে একটি। বুদ্ধভূমিতে এসে সবাই শান্তি অনুভব করে। ভগবান বুদ্ধ এই পবিত্র ভূমিতে জ্ঞানলাভ করেছিলেন। সারা বিশ্বের মানুষ এখানে ভগবান বুদ্ধের দর্শন করতে আসেন। সবাই এখানে শান্তি খুঁজে পায়। বুদ্ধগয়া পৃথিবীর একটি বিশেষ স্থান। মহাবোধি মন্দিরে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনায় মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে 'বুদ্ধং শরণং গচ্ছামি' মন্ত্রে। বৌদ্ধ পণ্ডিত ও ভক্তরা নিজের নিজের ভাষায় বিশ্ব শান্তির প্রার্থনা করেন। ভারতীয় ভাষা দিয়ে শুরু হয় বিশ্ব শান্তির প্রার্থনা। এরপর শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, কম্বোডিয়া, তাইওয়ান, কোরিয়া, ভিয়েতনাম, তিব্বত, জাপান প্রভৃতি দেশের ভাষায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রায় পাঁচ মিনিট ধরে বিভিন্ন দেশের ভাষায় বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা জানান হয়।

১৫ ডিসেম্বর বুদ্ধগয়ায় আসেন তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা। তিনি বুদ্ধগয়ার তিব্বত মন্দিরে থাকছেন। দালাই লামা বুদ্ধগয়ায় ২৬ দিনের সফরে এসেছেন। এই সময়কালে তিব্বত মন্দির থেকে মহাবোধি মন্দির পর্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…