Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bharat Jodo Nyay Yatra : অসমের মন্দিরে ঢুকতে বাধা!অন্যায় কী করেছি? জানতে চেয়ে অবস্থানে কংগ্রেস নেতা রাহুল

Rahul Gandhi (Collected)
Rahul Gandhi (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এখন বিজেপিশাসিত অসমের উপর দিয়ে যাচ্ছে। সোমবার রাহুলের দাবি, তিনি সে রাজ্যের বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাঁকে বাধা দেন। তার পরই অসমের নওগাঁওতে অবস্থানে বসেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের বেশ কয়েক জন কর্মী-সমর্থক।

রাহুল মন্দিরের এক নিরাপত্তা আধিকারিককে প্রশ্ন করছেন, কোন কারণে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে? সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিয়োয় দেখা যায়, রাহুল বলছেন, “আমি মন্দিরে যেতে চাই। আমি কী অন্যায় করেছি, যে কারণে আমি মন্দিরে ঢুকতে পারব না?” এই প্রসঙ্গে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের সংযোজন, “আমি কোনও সমস্যা তৈরি করতে চাইনি। কেবল মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলাম।”

যদিও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা কেবল স্থানীয় সাংসদ এবং স্থানীয় বিধায়ককে মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছেন। রাহুলকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “আমরা জানিয়েছিলাম যে, ২২ জানুয়ারি সকাল ৭টায় মন্দিরে যাব। কিন্তু গত কাল হঠাৎ বলা হল, দুপুর ৩টে পর্যন্ত আমরা সেখানে যেতে পারব না।” অসমের বিজেপি সরকারের চাপের মুখেই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলেছেন বলে দাবি করেছে কংগ্রেস। 

সোমবারই দুপুরে রামমন্দিরে রামলালা বা শিশু রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাহুলকে মন্দিরে ঢুকতে ‘বাধা’ দেওয়া নিয়ে বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…