Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Country

1 year ago

Sambhal violence: বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : উত্তর প্রদেশের সম্ভল জেলায় মসজিদে সমীক্ষাকে ঘিরে হিংসার ঘটনায় বিজেপিকে দুষলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সম্ভলের পরিস্থিতির জন্য বিজেপি 'প্রত্যক্ষভাবে দায়ী'। সম্ভলের জনগণের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী।

সোমবার নিজের এক্স হ্যান্ডেল রাহুল গান্ধী লিখেছেন, "উত্তর প্রদেশের সম্ভলে সাম্প্রতিক বিরোধের ঘটনায় রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট এবং হঠকারী মনোভাব অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা হিংসা ও গুলিবর্ষণে নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সব পক্ষের কথা না শুনে প্রশাসনের অসংবেদনশীল পদক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করেছে।"

You might also like!