Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Atishi on Indefinite Hunger Strike Over Water Crisis:জলসঙ্কট ইস্যুতে অনির্দিষ্টকালীন অনশনে অতিশী, ট্যাঙ্কার মাফিয়াকে একহাত মনোজের

Atishi on Indefinite Hunger Strike Over Water Crisis
Atishi on Indefinite Hunger Strike Over Water Crisis

 

নয়াদিল্লি, ২১ জুন : তীব্র জলসঙ্কটে ভুগছেন দিল্লিবাসী। ইতিমধ্যেই রাজধানীর জল সমস্যা মেটাতে হরিয়ানাকে প্রতিদিন ১০০ মিলিয়ন গ্যালন জল ছাড়ার অনুরোধ করেছে দিল্লির এএপি সরকার। এবার সেই বিষয়ে হরিয়ানার বিজেপি সরকারের উপর চাপ তৈরির কৌশল নিল এএপি শিবির। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসলেন মন্ত্রী অতিশী মারলেনা।

তিনি ছাড়াও শুক্রবার অনশন মঞ্চে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল-পত্নী সুনীতা, এএপি নেতা সঞ্জয় সিং-সহ দলের অন্যান্য বিধায়ক। অনশনে বসার আগে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান অতিশী ও অন্যান্যরা। সুনীতা কেজরিওয়াল এদিন বলেন, "কেজরিওয়াল বলেছেন 'আমি যখন টিভিতে দেখি, দিল্লির মানুষ যেভাবে জলের ঘাটতির কারণে ভুগছেন, তা আমাকে কষ্ট দেয়৷ আমি আশা করি অতিশীর 'তপস্যা' সফল হবে এবং দিল্লিবাসী স্বস্তি পাবে৷ আমি সকলের মঙ্গল কামনা করি৷"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…