Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Army Day: দেশজুড়ে সেনা দিবস উদযাপন, সাহস ও দৃঢ় প্রতিজ্ঞাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : দেশজুড়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালিত হচ্ছে ভারতীয় সেনা দিবস। অনুশাসন, সাহসিকতা ও রাষ্ট্রভক্তির প্রতীক ভারতীয় সেনা। দেশের সুরক্ষায় অতন্দ্র প্রহরারত বীর জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে স্মরণ করছে দেশ। এবার সেনা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে রাজস্থানের রাজধানী জয়পুরে। রাজস্থানে সেনা দিবসের আয়োজন সে রাজ্যের সেনা গৌরবকে সম্মান জানানোর একটি প্রয়াস। সেনা দিবস সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করায় যখন ১৯৩৯ সালে জেনারেল কে এম ক্যারিয়াপ্পা ভারতীয় সেনার প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার সামলান।

সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞাকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনী নিঃস্বার্থ সেবার প্রতীক। কখনও কখনও সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও অবিচল সংকল্পে দেশকে রক্ষা করছেন তাঁরা।

You might also like!