Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Arvind Kejriwal ED: বারংবার গড় হাজির! ফের ED-র তলব দিল্লির মুখ্যমন্ত্রীকে

Arvind Kejriwal (File Picture)
Arvind Kejriwal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি ফের তলব করল। এই নিয়ে সপ্তমবার জারি করা হল সমন। দিল্লি মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার।

দিল্লি সরকারের আবগারি দুর্নীতিতে বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই মামলায় জিজ্ঞাবাসাদের জন্য গত নভেম্বর মাসে দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। ২ নভেম্বর সেই সমন এড়িয়ে গিয়েছিলেন কেজরিওয়াল। এর পর আরও পাঁচবার অর্থাৎ মোট ছয়বার সমন জারি করেছিলে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু প্রতিবারই সমন এড়িয়ে গেছেন আপ সুপ্রিমো। অবেশেষ আজ অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ফের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হল। তাতে, বলা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজিরা দিতে। এ নিয়ে মোট সাতবার কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করা হল।

এর আগে ইডির দফতরে হাজিরা সংক্রান্ত কেজরিওয়ালকে শেষ সমনটি জারি করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে, একাধিকবার হাজিরা এড়িয়ে যাওয়ার জন্য দিল্লির একটি বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়ার জন্য করা হয়েছে আবেদন। গত ১৭ ফেব্রুয়ারি সশীরের আদালতে হাজিরা দেওয়ার জন্য কেজরিওয়ালকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। ওই দিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন। সশীরের হাজিরার জন্য অন্য এক দিন ধার্য করার জন্য আদালতের কাছে করেছিলেন আবেদন। আপ সুপ্রিমোর সেই আবেদন মঞ্জুর করা হয়। আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে। তারই মধ্যে ফের তলব করা হল কেজরিওয়ালকে।

দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডির তলব নিয়ে কয়েকদিন আগে মুখ খুলেছিল আপ। তলবকে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে করা হয়েছিল দাবি। তারা বলেছিল, হাজিরা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন। মামলা নিষ্পত্তি না হওয়ার আগে কীভাবে ইডি সমন জারি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা।

শুধু আপ নয়, ইডির সমন নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীও। রাজনৈতিক স্বার্থে এই সমন বলে দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে লোকসভা ভোটের কথা ভেবে, তাঁকে জেলবন্দি করতে মোদী সরকার তৎপর বলে করেছিলেন অভিযোগ। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে প্রথম সমন পাঠানো হয়েছিল গত ২ নভেম্বর। হাজিরা না দেওয়ায়, ২২ ডিসেম্বর দ্বিতীয়বার সমন জারি করা হয়েছিল। চলতি বছরের ৩, ১৮ এবং ২ ফেব্রুয়ারি সমন জারি করা হয়। ১৪ ফেব্রুয়ারির ষষ্ঠবার সমন জারি করা হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…