Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ranchi:রাঁচিতে একটি আবাসনে আগুন লেগে মৃত এক বৃদ্ধ, গুরুতর আহত বৃদ্ধা

An old man died in a house fire in Ranchi
An old man died in a house fire in Ranchi

 

রাঁচি, ৯ মার্চ  : রাঁচিতে একটি আবাসনে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক বৃদ্ধা। শনিবার সকালে রাঁচির চুটিয়া থানা এলাকার সিরাম টলিতে অবস্থিত পার্ল নামক একটি আবাসনের দ্বিতীয় তলায় বিধ্বংসী আগুন লাগে। এই আগুনে পুড়ে আবাসনের মালিক জুলতান সুরিন (৭৫) -এর মৃত্যু হয়। মৃত ব্যক্তির দিদি জোলেন হোরো (৮০) গুরুতরভাবে আহত হয়।

যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। দমকল বিভাগের ২ জন কর্মী রাজেশ কুমার ও অবিনাশ কুমার আগুন থেকে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেইসঙ্গে আগুনও নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুনে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১ জন বৃদ্ধা মহিলা গুরুতর আহত হয়েছেন। আগুন নেভানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…