Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Assam Flood:আরও দু'জনের মৃত্যুর পর অসমে বন্যায় নিহত ৯৩, হিমন্তের সঙ্গে কথা অমিত শাহের

Death toll in Assam floods continues to rise
Death toll in Assam floods continues to rise

 

নয়াদিল্লি ও গুয়াহাটি, ১৫ জুলাই : অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আরও দু'জনের মৃত্যুর পর অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩। বিগত ২৪ ঘন্টায় করিমগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে দু'জনের। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার করিমগঞ্জ জেলায় একটি শিশু-সহ দুই জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃতের সংখ্যা ৯৩-এ পৌঁছেছে।

বন্যায় খুবই খারাপ অবস্থা অসমে, এই পরিস্থিতিতে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এছাড়াও উত্তর প্রদেশ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ। উভয় রাজ্যে বর্ধিত জলস্তর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় সহায়তার পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…