Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Amit Shah:আগামী ৯ মার্চ বিহারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

পাটনা, ৪ মার্চ : আগামী ৯ মার্চ বিহার সফরে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৯ মার্চ তিনি পাটনা জেলার পালিগঞ্জ সফর করবেন। এখান থেকেই তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। তারপর অমিত শাহ মহকুমা সদর বাজারে অবস্থিত কৃষি খামার মাঠে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখবেন। বিহারে এনডিএ সরকার গঠনের মাত্র এক মাস পেরিয়েছে এরই মধ্যে বিজেপির সিনিয়র নেতাদের নির্বাচনী সফর শুরু হয়ে গিয়েছে।

এনডিএ সরকার গঠনের পর প্রথমবার বিহারে আসছেন অমিত শাহ। এই সমাবেশের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে বিজেপি। এবারের সমাবেশে ১ লক্ষ মানুষকে হাজির করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর আগে ২ মার্চ প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। তিনি ঔরঙ্গাবাদ এবং বেগুসরাইতে ৪৮,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মোদী এই সফরে নাম নিয়ে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে নিশানা করেছিলেন। কংগ্রেস ও আরজেডির ওপর স্বজনপ্রীতির অভিযোগও তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

শাহ এর আগে যখন বিহার সফর করেছিলেন তখন এখানে মহাগঠবন্ধনের সরকার ছিল এবং নীতীশ কুমার ছিলেন “আইএনডিআই” জোটের মিত্র। এখন বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার রয়েছে। নতুন সরকার গঠনের পর ৯ মার্চ প্রথমবারের মতো বিহার সফরে যাবেন অমিত শাহ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…