দূষণ ক্রমেই বাড়ছে রাজধানীতে, নয়ডার বাতাসের গুণগত মানও 'খুব খারাপ

Air quality of delhi is getting poor
Air quality of delhi is getting poor

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : ধোঁয়াশার চাদরে ক্রমেই ঢাকা পড়ছে রাজধানী দিল্লি। বায়ুদূষণে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে দিল্লীবাসীকে। সোমবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল খুবই খারাপ। দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা ও গাজিয়াবাদের বাতাসও এদিন ছিল দূষিত। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল সমগ্র দিল্লি-এনসিআর। শ্বাসকষ্ট, চোখে জ্বালাভাব অনুভব করেছেন অনেকেই। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, লোধি রোড প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। ভোরের দিকে কাছের জিনিসও দেখতে অসুবিধা হচ্ছিল। দিল্লিতে এদিন বাতাসের গুণগত মান ছিল ২৭৬, যা খুব খারাপ পর্যায়ের অন্তর্ভুক্ত। নয়ডার বাতাসের গুণগত মানও এদিন ছিল 'খুব খারাপ', কুয়াশার চাদরে ঢাকা ছিল নয়ডার আকাশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…