Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Air pollution is bad in Delhi: বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, যমুনার জল দূষিতই

Air pollution is bad in Delhi
Air pollution is bad in Delhi

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : শীতের এখনও সেভাবে দেখা মেলেনি দিল্লিতে, তবে দূষণ অনেক আগে থেকেই এসে গিয়েছে। মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। শুধুমাত্র দিল্লি নয়, দূষণের কবলে উত্তর প্রদেশের নয়ডা, হরিয়ানার গুরুগ্রামও। বাণিজ্যনগরী মুম্বইয়ের বাতাসও দূষিত। মঙ্গলবারও দিল্লিতে বাতাসের গুণগত মান কোথাও মন্দ আবার কোথাও ভয়ানক পর্যায়ে থাকল। দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকায় এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢেকে যায়।

দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। মঙ্গলবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যেন মেঘ নেমে এসেছে নদীবক্ষে। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড। তাও যে কে সেই!


You might also like!