Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

EK Palaniswami: বিষমদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে অনড় পালানিস্বামী, অনশনে বসলেন বিরোধী দলনেতা

EK Palaniswami
EK Palaniswami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর কাল্লাকুরুচি জেলায় বিষমদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেই অনড় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ই কে পালানিস্বামী। সিবিআই তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে অনশনে বসলেন তিনি। বিষমদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে অনশনে বসেছেন পালানিস্বামী।

এআইএডিএমকে নেতা সি বিজয়ভাস্কর বলেছেন, বিধানসভায় আমরা কথা বলতে পারছি না, এই ঘটনার মূল খুঁজে বের করতে হবে। এ জন্য সিবিআই একমাত্র এজেন্সি, আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।" ডি জয়কুমার বলেছেব, "বিষমদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা, সিবিআই-এর হাতে তদন্তভার তুলে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বিধানসভায় আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…