Breaking News

 

Country

2 years ago

Revenna fresh case registered: রেভান্নার বিরুদ্ধে এবার দায়ের ধর্ষণের অভিযোগ

Revenna fresh case registered
Revenna fresh case registered

 

বেঙ্গালুরু, ৩ মে : কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার অশ্লীল ভিডিয়ো কাণ্ডে নয়া মোড়। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ দায়ের করল কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। হাসানের এক মহিলার অভিযোগের ভিত্তিতে বিদায়ী সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে এসআইটি। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, পুলিশের কাছে গোপন জবানবন্দি দিয়ে অভিযোগকারী মহিলা জানিয়েছেন, যৌন সম্পর্ক তৈরি করার জন্যে রেভান্না তাঁকে জবরদস্তি করেছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রজ্জ্বল রেভান্নার বাড়িতে কাজ করা একজন পরিচারিকার অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানি, ভয় দেখানো, অপরাধমূলক বলপ্রয়োগের একটি মামলা দায়ের করা হয়েছিল। এবার প্রজ্জ্বলের বিরুদ্ধে দায়ের হল ধর্ষণের অভিযোগ।


You might also like!