Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

Major Navya Shekhawat: রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার মহিলা সেনা আধিকারিক! কে এই মেজর নব্যা শেখাওয়াত?

Major Navya Shekhawat
Major Navya Shekhawat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   মেজর নব্যা শেখাওয়াতকে রাষ্ট্রপতির এডিসি বা ‘এইড-দ্য-ক্যাম্প’-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে উন্নীত করা হয়েছে। স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনী থেকে তিনিই প্রথম মহিলা আধিকারিক, যিনি রাষ্ট্রপতির এইড-দ্য-ক্যাম্প হিসেবে নিযুক্ত হলেন। তাঁর এই নিয়োগ দেশের সামরিক ক্ষেত্রে নারীদের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। নব্যার এই সাফল্য দেশের তরুণীদের কাছে অনুপ্রেরণার বার্তা হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।   

জানা গিয়েছে, নব্যা রাজস্থানের সিকার জেলার কেরপুরা গ্রামের বাসিন্দা। কম্বাইনড ডিফেন্স সার্ভিসেস বা CDS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ নেন। ২০২১ সালে আর্মি সার্ভিস কর্পসে কমিশন লাভ করেন। উল্লেখ্য, আর্মি সার্ভিস কোর লজিস্টিকস, রসদ সরবরাহ, পরিবহন এবং এমন সব সহায়তা ব্যবস্থার দায়িত্বে থাকে যা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে সচল রাখে। সেখানে থাকার প্রায় পাঁচ বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হন নব্যা। এরপরই ২০২৬ সালে এডিসি হিসেবে নিযুক্ত হলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি জুলাই মাস থেকেই রাষ্ট্রপতি ভবনে এই দায়িত্ব পালন করছেন। 

উল্লেখ্য, ২০২৫ সালে নৌবাহিনীর লেফটিনেন্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছিলেন। তিনি হরিয়ানার বাসিন্দা এবং ২০১২ সালে ভারতীয় নৌসেনায় যোগ দেন। তিনি লজিস্টিকস শাখায় ‘শর্ট সার্ভিস কমিশন’-এর অধীনে দায়িত্ব পালন করেছেন। ঠিক কী কাজ থাকে এই পদাধিকারীর? একজন এডিসি রাষ্ট্রপতি এবং সরকারের বিভিন্ন বিভাগ ও সামরিক বাহিনীর মধ্যে সুষ্ঠু সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণত সেনা, নৌসেনা ও বায়ুসেনা থেকেই কোনও মেজর বা সমমর্যাদার তরুণ কর্মকর্তা এই দায়িত্ব পান। রাষ্ট্রপতির দাপ্তরিক আনুষ্ঠানিকতা, প্রটোকল সংক্রান্ত দায়িত্ব, বিভিন্ন বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে সহায়তা করাই তাঁর মূল কাজ। এছাড়া, এডিসি রাষ্ট্রপতির দৈনন্দিন সময়সূচি ও উচ্চপর্যায়ের কর্মসূচিগুলো পরিচালনা করেন এবং রাষ্ট্রপতির পক্ষে প্রধান যোগাযোগ রক্ষাকারী হিসেবে কাজ করেন। 

You might also like!