Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

SpiceJet chor hai: ২৪ ঘণ্টা অপেক্ষা, তবু উড়ান নেই! ‘স্পাইসজেট চোর’ স্লোগানে দিল্লি বিমানবন্দরে বিক্ষোভ

SpiceJet passengers protest against the delay in Delhi-Dubai flights
SpiceJet passengers protest against the delay in Delhi-Dubai flights

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পরপর স্পাইসজেটের বিমানে বিভ্রাট। প্রায় ২৪ ঘণ্টা দেরিতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় সংস্থার দু’টি উড়ান। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।  দীর্ঘ বিলম্বে ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় স্পাইসজেটের বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা যায় তাঁদের। যাত্রীদের মুখে ওঠে, “স্পাইসজেট চোর” এবং “স্পাইসজেট হায় হায়”-এর মতো স্লোগান। উড়ান বিভ্রাটকে কেন্দ্র করে বিমানবন্দরে তৈরি হয় তীব্র উত্তেজনা। 

জানা গিয়েছে, এসজি ৫১১১ বিমানটি সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটির সময় পরিবর্তন করে মঙ্গলবার সকাল ৯টা করা করা হয়। অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্পাইসজেটের আরও একটি বিমানের। কিন্তু সেটিরও সময় পরিবর্তন করে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট করা হয়। স্পাইসজেটের এক মুখ জানিয়েছেন, পরিচালনগত কারণে এসজি ৫১১১ ও এসজি ৫১০৫ বিমান দু’টির সময়সূচিতে বদল আনা হয়েছে। গোটা ঘটনায় তিনি দুঃখপ্রকাশও করেন। তবে নয়া সময়সূচি অনুযায়ী বিমান দু’টি রওনা দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। 

সূত্রের খবর, দুই বিমানের যাত্রীরাই বিমানবন্দরে বিক্ষোভ দেখান। সেখানে অবস্থান কর্মসূচি করেন তাঁরা। কেউ কেউ আবার বিমান সংস্থার কর্মীদের উপর চড়াও হন বলেও খবর।  যাত্রীদের দাবি, তাঁদের অভিযোগ শোনার জন্য প্রথম দিকে স্পাইসজেটের কোনও কর্মী সেখানে উপস্থিত ছিলেন না। পরে বিমানবন্দরের কর্মীরা এগিয়ে আসেন এবং যাত্রীদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, তাঁদের জন্য বিশ্রামেরও ব্যবস্থা করেন তাঁরা। 

You might also like!