Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

WIPRO: ফের ফিরছে Work From Home!বড় সিদ্ধান্ত WIPRO-র

WIPRO (File Pictur)
WIPRO (File Pictur)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমেই দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1। সম্প্রতি, কর্নাটকে ৩১ জনের শরীরে করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে। এই প্রজাতির সংক্রমণে ৩ জনের মৃত্যুও হয়েছে। যা কর্নাটক স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে। তবে কেবল কর্নাটক নয়, গোটা দেশেই উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। ফলে আগাম সতর্কতা নিতে শুরু করেছে দেশের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রো।

উইপ্রোর তরফে জানানো হয়েছে, নভেম্বর থেকেই কর্মীরা সম্পূর্ণভাবে ভ্যাকসিন নেওয়ার পরই কাজে আসছেন এবং সপ্তাহে ৩ দিন করে রোটেশনালি কর্মীরা অফিসে আসছেন। করোনার বাড়বাড়ন্ত মোকাবিলায় সমস্ত বিধি মেনে চলা হচ্ছে এবং কর্মীদের স্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৬ জন। ফলে মঙ্গলবার দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪, ১৭০। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। প্রত্যেকেই কর্নাটকের বাসিন্দা।

করোনার এই নতুন ঢেউয়ে রবিবার, ক্রিসমাস-ইভ-এ দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল। একদিনেই আক্রান্ত হয়েছিল ৬২৮ জন। ফলে সোমবার এক লাফে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৪ হাজারের উপর। যদিও JN.1 সংক্রামক হলেও গুরুতর নয় বলে আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে পুনরায় কোভিড-বিধি মেনে চলা ও করোনা পরীক্ষার উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি. কে পল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…