Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Business

2 months ago

Stock Market Crash: পড়লো টাকার দাম, ধস শেয়ার বাজারেও

Bloodbath In Markets As Sensex Crashes
Bloodbath In Markets As Sensex Crashes

 

মুম্বই, ৯ মার্চ : পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমলো টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৪৬ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯২.২৮ টাকা। পশ্চিম এশিয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অশোধিত তেলের দাম বাড়ার সঙ্গে-সঙ্গে ডলারের দর আরও বেড়েছে।

এদিকে, সোমবার সকালে বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার সূচক। এ দিন প্রাথমিক লেনদেনে সেনসেক্স ২৩৪৫.৮৯ পয়েন্ট (২.৯৭ শতাংশ) কমে ৭৬,৫৭৩.০১-এ দাঁড়িয়েছে। নিফটি ৭০৮.৭৫ পয়েন্ট (২.৮৯ শতাংশ) কমে হয়েছে ২৩,৭৪১.৭০। পশ্চিম এশিয়ায় আমেরিকার-ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবেই এ দিন লেনদেনের শুরুতে নিফটি এবং সেনসেক্সের পতন ঘটেছে বলেই অনুমান বাজার বিশেষজ্ঞদের। যুদ্ধের এই পরিস্থিতির আতঙ্কেই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করার ফলে শেয়ার বাজারে এই ধস বলে দাবি বিশেষজ্ঞদের।

You might also like!