Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

TCS Hiring: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বহু নিয়োগ টিসিএসে, আবেদনের শেষ তারিখ কবে জানেন?

TCS Hiring
TCS Hiring

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪ এর নিয়োগপ্রক্রিয়া শুরু করে দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তথ্যপ্রযুক্তি বিভাগ ও বিজনেস আউটসোর্সিং বিভাগে ফ্রেশারস নেওয়ার জন্য জাতীয়স্তরে পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। ২৫০ বিলিয়ন ডলারের এই সংস্থা চলতি আর্থিক বর্ষে লোকসানের মুখে পড়েছে। তাই, ২০২৫ আর্থিক বর্ষের দ্বিতীয়ার্ধের মধ্যে ব্যবসা আরও বাড়িয়ে লভ্যাংশ বৃদ্ধির জন্যই তড়িঘড়ি সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

২০২৪ সালের বিটেক, বিই, এমসিএ, এমএসসি এবং এমএস ব্যাচের ফ্রেশারদের আবেদন গ্রহণ করা শুরু করেছে টিসিএস। আবেদন করার শেষ তারিখ আগামী ১০ এপ্রিল। পরীক্ষা হবে ২৬ এপ্রিল।

যদিও, একসঙ্গে ঠিক কতজনকে নিয়োগ করা হবে সেই বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানায়নি টিসিএস। যতক্ষণ না নিয়োগপ্রক্রিয়ায় কৃতকার্য হওয়া প্রার্থীরা অফার লেটার হাতে পাচ্ছেন, ততক্ষণ সেই পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা থাকবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…