Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Potato price:এক মাসে আলুর দাম বেড়েছে ২৩%, ভোটের মধ্যে মূল্যবৃদ্ধির রেশ থাকবে বছরের শেষেও

Potato price
Potato price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনিত্যপ্রয়োজনী আনাজপাতির দাম উর্ধ্বমুখী। এই অবস্থায় বাঙালির পাতে টান পড়তে পারে সাধারণ আলু ভাজা বা আলু সেদ্ধ। তেমনই ইঙ্গিত দিচ্ছে বাজার দর। চড়চড়িয়ে দাম বাড়ছে আলুর। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তর। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই হুহু করে বাড়ছে আলুর দাম। আগামী দিনে আলুর দাম পাঁচ থেকে ১০ শতাংশ বাড়তে পারে বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা।

একটি রিপোর্ট অনুযায়ী বাংলা আর উত্তর প্রদেশ হল দেশের প্রধান আলু উৎপাদনকারী রাজ্য। দুটি রাজ্যেই আলুর উৎপাদন কমেছে। সেই কারণেই বছরের মাঝখান থেকেই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীদের মতে আগের দামের তুলনায় এখনই আলুর দাম ২৩ শতাংশ বড়েছে। গত বছরের তুলনায় আলুর দাম বেড়েছে ৩২ শতাংশ। যার প্রভাব পড়েছে খুরচো বাজারে। কলকাতা সহ রাজ্যের একাধিক বাজাতে এপ্রিল মাসেই ২৫-২৮ টাকা কিলোদরে আলু বিক্রি হয়েছে। কিন্তু মে মাসে সেই দাম বেড়ে হয়েছে ৩৪-৩৫ টাকা। চন্দ্রমুখী আলুর দাম কিলোপ্রতি ৪০ টাকা।

তবে আপাতত আলু নিয়ে স্বস্তি নেই। কৃষি বিভাগের খবর অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে ১.২ কোটি টন আলু উৎপাদন হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে গত বছরের তুলনায় আলুর ফলন কম হবে। ৯০ লক্ষ টন কম হবে বলেও আগাম অনুমান করেছে কৃষি বিভাগ। সেই কারণে এই রাজ্য তো বটেই গোটা দেশেই আলুর দাম আরও বাড়বে।

ব্যবসায়ীদের কথায় বাংলার ৪৬২টি কোল্ড স্টোরেজে ৭৫ লক্ষ টন আলু সংরক্ষণ করতে পারে। কিন্তু ফলন যেহেতে কম তাই চলতি বছরের একদম শেষেও আলুর দাম কমার তেমন কোনও সম্ভাবনা নেই। সাধারণত শীতকালে নতুন আলু ওঠে। সেই সময় আলুর দাম কমই থাকে। কিন্তু এবার তার তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…