Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Business

2 months ago

Gold price increases: বুধবার দেশীয় বাজারে বাড়লো সোনার দর

Gold price continued to rise in the domestic market on Wednesday
Gold price continued to rise in the domestic market on Wednesday

 

মুম্বই, ১১ মার্চ : দেশীয় বাজারে বুধবার বাড়লো সোনার দর। সোনার পাশাপাশি রুপোর দামে উল্লেখযোগ্য প্রতি কেজি ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। বুধবার দেশীয় সোনার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৬২ হাজার ৩৯০ টাকা থেকে ১ লক্ষ ৬২ হাজার ৫৪০ টাকায় লেনদেন হচ্ছে। একইভাবে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৮ হাজার ৮৬০ টাকা থেকে ১ লক্ষ ৪৯ হাজার ১০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে রুপোর দামে কেজি প্রতি প্রায় ১০ হাজার ২০০ টাকার বেড়ে গিয়েছে। বুধবারদিল্লির বাজারে রুপোর দাম প্রতি প্রায় ২ লক্ষ ৯০ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, বুধবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৫৪০ টাকা ও ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম দাম ১ লক্ষ ৪৯ হাজার ১০ টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৩৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৮৬০ টাকা। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৪৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার, ৯১০ টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৩৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮হাজার ৮৬০ টাকা। কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৩৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮হাজার ৮৬০ টাকা। ভোপালে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৪৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৯১০ টাকা। লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৫৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯ হাজার ০১০ টাকা। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৪৪০ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮হাজার ৯১০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৫৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯ হাজার ০১০ টাকা।

দেশের অন্যান্য রাজ্যের মতো, কর্ণাটক, তেলেঙ্গানা এবং ওড়িশার সোনার বাজারেও বুধবার সোনার দামে স্থবিরতা দেখা যাচ্ছে। এই তিনটি রাজ্যের রাজধানী বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ভুবনেশ্বরে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬২ হাজার ৩৯০ টাকায় লেনদেন হচ্ছে। একইভাবে, এই তিনটি শহরের সোনার বাজারে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৮ হাজার ৮৬০ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, সোনা-রুপোর দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার – রুপোর দামে ওঠানামা দেখা যায়।

You might also like!