Breaking News
 
CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান?

 

Gautam Adani : মুকেশ আম্বানিকে টেক্কা দিয়ে এশিয়ার সবথেকে ধনী গৌতম আদানি

Gautam Adani (File Picture)
Gautam Adani (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গত বছর হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর থেকে বিপুল লোকসানের মুখে পড়ে কোম্পানি। জানুয়ারিতে এক লপ্তে সামগ্রিক অর্থের ৩৪ শতাংশের বেশি খুইয়ে ফেলেন গৌতম আদানি। যদিও ফের স্বমহিমায় আদানি গ্রুপের চেয়ারম্যান।

Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে ভারত ও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। Bloomberg Index এই তথ্য সামনে এনেছে। Bloomberg-এর Global Billionaires Index-এ এই মুহূর্তে আদানি রয়েছেন ১২ নম্বর স্থানে, অন্যদিকে আম্বানি রয়েছেন তাঁর পরেই অর্থাৎ ত্রয়োদশ স্থানে। 

আজ ৫ জানুয়ারি দাঁড়িয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। এক ধাপ নীচে থাকা মুকেশ আম্বানির রয়েছে, ৯৭ বিলিয়ন ডলারের সম্পত্তি। এই অর্থবর্ষে ভারতে আর্থিকভাবে লাভবানদের মধ্যে অন্যতমও আদানি। 

আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) আপাত স্বস্তি মিলেছে আদানি গোষ্ঠীর (Adani Group)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলে,  'SEBI থেকে SIT-তে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।' তবে এই মামলার সঙ্গে জড়িত বাকি কেস তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…