Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

PAYTM Employees: যে কোনও মুহূর্তে কাজ হারানোর ভয় ! বিভিন্ন সংস্থায় চাকরি চেয়ে আবেদন পেটিএম কর্মীদের

PAYTM
PAYTM

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চাকরি খুঁজছেন পেটিএম-এর কর্মীরা । বিভিন্ন সংস্থায় শ'য়ে শ'য়ে সিভি জমা পড়েছে কর্মীদের । জানা গিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৩০০ থেকে ৪০০ সিভি জমা পড়েছে অন্যান্য সংস্থায় । সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । সেক্ষেত্রে যে কোনও মুহূর্তে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন সংস্থার কর্মীরা ।

সংস্থার সিইও কী বলছেন ?

পেটিএম-এর সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, সংস্থার ভবিষ্যত নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন । বহু কর্মী এমন রয়েছেন, যাঁরা কম বেতন নিতেও রাজি, কিন্তু,তাঁদের একটাই আবেদন, চাকরিটা যেন থাকে । বিজয় শেখর শর্মার আরও দাবি, কোনও কর্মী চাকরি হারাননি । পেটিএম-এর কর্মীদের চাকরি সুরক্ষিত রয়েছে ।

কিন্তু, এদিকে, চাকরি হারানোর আতঙ্ক দিন দিন বাড়ছে কর্মীদের মধ্যে । তাই বিভিন্ন সংস্থায় প্রতিদিন প্রচুর চাকরির আবেদন জমা পড়ছে । সম্প্রতি, MyRCloud-এর দাবি অনুযায়ী, পেটিএম সংস্থার কর্মীদের বহু বায়োডাটা তাঁদের সংস্থায় জমা পড়েছে ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অৎ ইন্ডিয়া । অভিযোগ, কেওয়াইসি-র তথ্যে প্রচুর দুর্নীতি হয়েছে । তাই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…