Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

LPG Price : বড়দিনের আগেই বড় খবর কলকাতায়! সস্তা হল LPG, দাম কত হল?

Commercial cylinder Price (Symbolic Picture )
Commercial cylinder Price (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের কলকাতায় সস্তা হল গ্যাস সিলিন্ডার। নতুন বছরের আগে বাণিজ্যিক গ্যাসের দাম কমালো তেল কোম্পানিগুলো। গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। এই নিয়ে টানা বেশ কয়েক মাস গার্হস্থ্য সিলিন্ডারের দাম না কমলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম অদল বদল হয়েছে। এবার ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে গ্রাহকদের ক্রিসমাস এবং নববর্ষের আগাম উপহার দিল কেন্দ্র। নয়া নির্দেশ অনুযায়ী, ২২ ডিসেম্বর থেকেই নতুন দাম প্রযোজ্য হবে। 

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের এই হ্রাস হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের অনেকটাই স্বস্তি দিয়েছে। সাড়ে ৩৯ টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯০৮ টাকা, সেই দাম কমে হলে ১৮৬৯ টাকা। পাশাপাশি অন্য শহরেও দাম কমানো হয়েছে। দিল্লিতে যেখানে সিলিন্ডারের দাম ছিল ১৭৯৬.৫০ টাকা, তা কমে হয়েছে ১৭৫৭.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৪৯ টাকা থেকে কমে হয়েছে ১৭১০ টাকা ও চেন্নাইতে ১৯৬৮.৫০ টাকার পরিবর্তে ১৯২৯.৫০ টাকায় পাওয়া যাবে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার। 

এই নিয়ে চলতি মাসেই তিনবার কমানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। গত ১ ডিসেম্বরে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। ১৬ নভেম্বর, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা কমানো হয়েছিল। এরপরে ২২ ডিসেম্বরেও কমানো হল গ্যাস সিলিন্ডারের দাম। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…