Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Business

3 years ago

Kerosene Oil:পুজোর আগে কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেল লিটারে সাড়ে ৪ টাকা

Kerosene Oil
Kerosene Oil

 

কলকাতা, ৩ অক্টোবর  : শারদোৎসবের আগেই বাড়ল কেরোসিন তেলের দাম। চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কেরোসিনের দাম বেড়েছে সাড়ে চার টাকা। ফলে রাজ্যে কেরোসিনের দাম বেড়ে গিয়েছে অনেকটাই।

বর্তমানে ডিলারদের কাছ থেকে কেরোসিন তেল পেতে গেলে গ্রাহকদের খরচ করতে হচ্ছে লিটারপিছু ৮১ থেকে ৮৫ টাকা পর্যন্ত। কেরোসিনের দামের সঙ্গে পরিবহণ এবং অন্য খরচ যুক্ত হয়ে এই দামেই ডিলারদের থেকে কেরোসিন পাচ্ছেন ক্রেতারা।

গত তিন মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে গরিবের এই জ্বালানির দাম। অগস্ট মাসে কেরোসিন তেলের দাম বেড়েছিল ৬ টাকা। সেপ্টেম্বর মাসে এক ধাক্কায় এগারো টাকা বৃদ্ধি করা হয়েছিল। আর এ বার তার উপর আরও সাড়ে চার টাকা যোগ হয়েছে। গত তিন মাসে রাজ্যে কেরোসিন তেলের দাম ২১ টাকা বেড়েছে বলে জানা গিয়েছে।

বার বার কেরোসিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গ কেরোসিন তেল ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গত সেপ্টেম্বর মাসের ২১ তারিখে পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেই বৈঠকের পরেও কেরোসিন তেলের দাম কমার কোনও আশ্বাস মেলেনি বলেই খবর।


You might also like!